তুফানগঞ্জ কিষান মোর্চার রাজ্য সহ সভাপতির বাড়িতে বোমাবাজি - The News Lion

তুফানগঞ্জ কিষান মোর্চার রাজ্য সহ সভাপতির বাড়িতে বোমাবাজি




দি নিউজ লায়ন ;  কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। বোমাবাজি বিজেপির রাজ্য সহ-সভাপতি বিমল সরকারের বাড়ি লক্ষ্য করে।  বিমল সরকারের অভিযোগ, ভোর তিনটে নাগাদ বোমাবাজির বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাদের। খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ পৌঁছে যায়। ঘটনার সময় বাড়ির সামনে একটি মারুতি গাড়ি দাঁড়িয়েছিল। 


দুষ্কৃতীরা বোমা মেরে সেই গাড়ি করে পালিয়ে যায়। তার স্পষ্ট অভিযোগ বিজেপির কিছু নেতাকর্মী যারা তাকে দল থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছে তারাই এই বোমাবাজি করেছে। তিনি বলেন পদ পাওয়ার পরে বিজেপির একাংশ তার ওপরে যথেষ্ট ক্ষিপ্ত। তারাও এই ঘটনার করে থাকতে পারে। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করছে।কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানান, টেলিফোন মারফত খবর আসে থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। তৃণমূল মুখপাত্র শিবু পাল বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই। এই ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দল এর ফলে হয়েছে।


বিজেপি থেকে বহিষ্কৃত বিমল সরকার কয়েকদিন আগে নতুন পদ নিয়ে তুফানগঞ্জে ফিরে আসেন। তিনি তুফানগঞ্জ এ আসার পরেই একাধিকবার বিজেপির দলীয় কর্মীরা কার বিরুদ্ধে বিক্ষোভের সরব হন। বিমল সরকার কে কেন্দ্র করে তুফানগঞ্জে বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা কেও দলীয় কর্মীদের বিক্ষোভ এর সামনে পড়তে হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.